Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল এডুকেটর নিয়োগ প্রাথমিকেও

এসএসসির পর এবার স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে ২৩০৮টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

স্পেশাল এডুকেটর নিয়োগ প্রাথমিকেও
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির পর এবার স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে ২৩০৮টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্পেশাল ডিএলএড ডিগ্রি আবশ্যিক। টেট-এর জন্য ৮০ নম্বরের ওয়েটেজ, ডেমো ক্লাস ও ইন্টারভিউ মিলিয়ে (১০+১০) ২০ নম্বর বরাদ্দ থাকবে। তবে কবে থেকে আবেদন গ্রহণ করা হবে, তা এদিন জানানো হয়নি। প্রার্থীদের বক্তব্য, আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তাই আদালতের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আইন বাঁচাল পর্ষদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ