Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্পেশাল এডুকেশনে সহশিক্ষক নিয়োগ ১৯৪১পদে: এসএসসি

উচ্চ প্রাথমিক স্তরে ১৯৪১টি পদে শিক্ষক (স্পেশাল এডুকেশন) নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।

স্পেশাল এডুকেশনে সহশিক্ষক নিয়োগ ১৯৪১পদে: এসএসসি
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরে ১৯৪১টি পদে শিক্ষক (স্পেশাল এডুকেশন) নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। টেট উত্তীর্ণরা আরও ভালো ফল করতে চাইলে নতুন করে পরীক্ষায় বসতে পারেন। না-হলে, আগের টেট শংসাপত্রের ভিত্তিতেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে ২,৫৮৪টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ৫৪৩টি পদ চুক্তির ভিত্তিতে কর্মরত শিক্ষকদের মাধ্যমে পূরণ করা হবে। তাঁদের বাছাই প্রক্রিয়া চলছে। বাকি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিজ্ঞপ্তি। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদও ২৭ আগস্টের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশে বাধ্য। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তর মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৫,২৯৮টি। অন্যদিকে, ৭ এবং ১৪ সেপ্টেম্বরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্ট আবেদনের সময়সীমা ১০ দিন বাড়ালেও পরীক্ষা পিছচ্ছে না এসএসসি। পরীক্ষা আয়োজন নিয়ে শুক্রবার মুখ্যসচিবের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক ছিল। যানচলাচল স্বাভাবিক রাখা, বিপর্যয় মোকাবিলা এবং টোকাটুকি রুখতে যাবতীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ