Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাংলায় রেকর্ড বিদেশি পর্যটক, বিধানসভায় জানালেন পর্যটনমন্ত্রী

বাংলায় রেকর্ড বিদেশি পর্যটক, বিধানসভায় জানালেন পর্যটনমন্ত্রী
  • ১৯ জুন, ২০২৫ ১১:০৬

রাজ্যে একধাক্কায় কয়েকগুণ বৃদ্ধি পেল বিদেশি পর্যটকদের সংখ্যা। চলতি বছরের প্রথম ছ’মাসেই রাজ্যে ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন বিদেশি পর্যটক এসেছেন। তাদের মধ্যে অধিকাংশই রাশিয়া, ইতালি, আমেরিকা ও ইউরোপের বাসিন্দা। গত বছরে রাজ্যে এসেছিলেন ৩২ লক্ষ বিদেশি পর্যটক। তবে এবার সকলে বাংলাদেশ থেকে এসেছেন এমন ধারণা পোষণ করা উচিত নয় বলেই আজ, বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে জানিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর কথায়, এই সংখ্যার মধ্যে মাত্র ১.৮২ লক্ষ পর্যটক এসেছিলেন বাংলাদেশ থেকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ