Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলায় রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক

রাজ্যে একধাক্কায় কয়েকগুণ বৃদ্ধি পেল বিদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছরের প্রথম ছ’মাসেই রাজ্যে ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন বিদেশি পর্যটক এসেছেন।

বাংলায় রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে একধাক্কায় কয়েকগুণ বৃদ্ধি পেল বিদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছরের প্রথম ছ’মাসেই রাজ্যে ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন বিদেশি পর্যটক এসেছেন। যাঁদের মধ্যে অধিকাংশই রাশিয়া, ইতালি, আমেরিকা, ইউরোপ থেকে এসেছেন। গত বছরে রাজ্যে এসেছিলেন ৩২ লক্ষ বিদেশি পর্যটক। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন দাবি করেছেন, বাংলাদেশ থেকে অধিকাংশ পর্যটক আসেন এই ধারণা ঠিক নয়। তাঁর কথায়, গত বছর মাত্র ১.৮২ লক্ষ পর্যটক এসেছিলেন বাংলাদেশ থেকে। মন্ত্রীর দাবি, বিগত ১৪ বছরে পর্যটনের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। যার জেরে পর্যটক টানতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি লগ্নিও প্রচুর আসতে শুরু করেছে। সৃষ্টি হচ্ছে কর্ম সংস্থানও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ