Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনার দামে রেকর্ড

উৎসবের মরশুমের শুরুতে সোনার দাম নতুন রেকর্ড গড়ল কলকাতায়। বুধবার ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দাম কলকাতায় পৌঁছেছে ১ লক্ষ ৬ হাজার ৬০০ টাকায়।

সোনার দামে রেকর্ড
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমের শুরুতে সোনার দাম নতুন রেকর্ড গড়ল কলকাতায়। বুধবার ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দাম কলকাতায় পৌঁছেছে ১ লক্ষ ৬ হাজার ৬০০ টাকায়। একই বিশুদ্ধতার সোনার বাট কিনলে ১০ গ্রামের দাম পড়বে ১ লক্ষ ৬ হাজার ৫০ টাকা। এর উপর তিন শতাংশ হারে জিএসটি মেটাতে হবে ক্রেতাকে। বুধবার বাজারে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম গিয়েছে ১ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। দাম বাড়ছে রুপোরও। এদিন প্রতি কেজি খুচরো রুপোর দাম কলকাতায় ছিল ১ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ