নয়াদিল্লি, ৩ ডিসেম্বর: আজ, মঙ্গলবার নজিরবিহীন তলানিতে নামল ভারতীয় মুদ্রা। একদিনে ৪২ পয়সা কমে মার্কিন ডলারের নিরিখে ৯০ ছুঁয়ে ফেলল টাকা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন। অনুমান করেছিলেন চলতি সপ্তাহেই রেকর্ড পতন ঘটিয়ে ডলারের নিরিখে ৯০-এর নীচে যেতে পারে টাকা। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। আজ, বুধবার সকালে ডলার পিছু টাকার দর ৮৯.৯৬ টাকা ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা ৯০-এর গণ্ডি পেরিয়ে যায়। একধাক্কায় পৌঁছে যায় ৯০.০৫ টাকায়। এই পতনের ফলে মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজারও। এদিন সকালের দিকে ৩০০ পয়েন্টরও বেশি পড়ে যায় সেনসেক্স।



