Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

গানের পুনর্নির্মাণ

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী কৃতী শ্যানন। তাই চ্যালেঞ্জিং চরিত্র পেলেই লুফে নেন তিনি। ঠিক যেমন নিয়েছেন ‘ডন ৩’-এর মুখ্য চরিত্রটি

গানের পুনর্নির্মাণ
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী কৃতী শ্যানন। তাই চ্যালেঞ্জিং চরিত্র পেলেই লুফে নেন তিনি। ঠিক যেমন নিয়েছেন ‘ডন ৩’-এর মুখ্য চরিত্রটি। সূত্রের খবর, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলির রেফারেন্স থাকবে এই সিনেমায়। শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘আজ কি রাত’ গানটির পুনর্নির্মাণ করা হবে। আসল গানটির ছোঁয়া থাকবে এখানেও। মূল গানটিতে শাহরুখ, প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন ঈশা কোপিকার। এবারও কৃতী ছাড়াও আরও একজন নায়িকা থাকবেন বলে খবর। তবে তিনি কে, তা নিয়ে আলোচনা চলছে। বলিউডের  বেশ কয়েকজন নামজাদা অভিনেত্রীর সঙ্গে আলোচনা সেরেছেন নির্মাতারা। উল্লেখ্য, এর আগে কৃতী অভিনীত চরিত্রের অফার গিয়েছিল অভিনেত্রী কিয়ারা আদবানির কাছে। তবে এই ছবির অফার ফিরিয়ে দেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ