Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলদাপাড়ার জিএস রোডে ক্ষতিগ্রস্ত কাঠের সেতুর পুনর্নির্মাণ শুরু হল

৫ অক্টোবর ভয়াবহ বন্যায় জলের তোড়ে ভেসে গিয়েছিল জলদাপাড়ার জিএস রোডে (মাদারিহাট গেট থেকে হলং পর্যন্ত) ২৫ মিটার লম্বা...

জলদাপাড়ার জিএস রোডে ক্ষতিগ্রস্ত কাঠের সেতুর পুনর্নির্মাণ শুরু হল
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

৫ অক্টোবর ভয়াবহ বন্যায় জলের তোড়ে ভেসে গিয়েছিল জলদাপাড়ার জিএস রোডে (মাদারিহাট গেট থেকে হলং পর্যন্ত) ২৫ মিটার লম্বা একটি কাঠের সেতু। হলং নদীর উপর ওই সেতু দিয়ে প্রতিদিন পর্যটকদের একশোরও বেশি গাড়ি যাতায়াত করে। ফলে সেতুটি নতুন করে তৈরি না করতে পারলে জলদাপাড়ায় পুরোদমে পর্যটন শুরু করা সম্ভব নয়। সেই কারণে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কাঠের সেতুটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দ্রুতগতিতে ওই সেতু তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান। যদিও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেতুটি তৈরি করতে হবে, ফলে কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। তবে শীঘ্রই সেতুটি তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ