Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জিতের ছবির মুক্তি পিছল

জানানো হয়েছে, ছবির পোস্ট প্রোডাকশন পর্বের কাজ কিছু বাকি রয়েছে। সে কারণেই আপাতত মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

জিতের ছবির মুক্তি পিছল
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেল। আগামী ২৭ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল প্রেক্ষাগৃহে। তবে, শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে অভিনেতা ও ছবির প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ছবিটির মুক্তি স্থগিত রাখা হয়েছে। কেন? সেই কারণও অবশ্য ব্যাখ্যা করা হয়েছে ওই পোস্টে। জানানো হয়েছে, ছবির পোস্ট প্রোডাকশন পর্বের কাজ কিছু বাকি রয়েছে। সে কারণেই আপাতত মুক্তি পাচ্ছে না সিনেমাটি। শীঘ্রই ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে বলে খবর। রাজ্যে পালাবদলের পর থেকেই শিরোনামে জিৎ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া হোক বা বিজেপি সরকারের থেকে প্রত্যাশার বিষয়ে সরাসরি জানানো— মুখ খুলেছেন অভিনেতা। এর আগে টলিউডে ছবি মুক্তির একটি ক্যালেন্ডার প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন টলিউডের একাংশ। পালাবদলের পর সেই ক্যালেন্ডারেও বদল আসবে কি না, তা নিয়ে চর্চা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ