Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আরসিবি

জয়ের রথ ছুটছেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৬ উইকেটে জিতে মধুর প্রতিশোধ নিলেন বিরাট কোহলিরা।

দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আরসিবি
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০১:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ এপ্রিল: জয়ের রথ ছুটছেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৬ উইকেটে জিতে মধুর প্রতিশোধ নিলেন বিরাট কোহলিরা। আজ, রবিবার দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও দিল্লি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরপর উইকেট পড়তে থাকে দিল্লির।

Advertisement

আরসিবির বোলিংয়ের সামনে সেইভাবে বড় কোনও ইনিংস খেলতে পারেননি দিল্লির ব্যাটাররা। লোকেশ রাহুল(৪১) ও স্টাবসের (৩৪) ইনিংস, দিল্লির স্কোরকে পৌঁছয় ১৬২তে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। পাওয়ার প্লেতেই তিনটি উইকেট হারিয়ে ফেলে আরসিবি। হাল ধরেন সেই বিরাট কোহলি(৫১) ও তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্রুণাল পান্ডিয়া(৭৩)। তাঁদের কাঁধে ভর করেই জয়ের কাছে পৌঁছে যায় বেঙ্গালুরু। শেষে আরসিবির হয়ে ম্যাচ ফিনিশ করেন টিম ডেভিড(১৯)। এদিন আরসিবির হয়ে দুরন্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার ও জস হেজেলউড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ