Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতকে হারাল আরসিবি

সোমবার গুজরাত জায়ান্টসকে ৬১ রানের বড় ব্যবধানে বশ মানাল গার্ডেন সিটির দল।

গুজরাতকে হারাল আরসিবি
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরোদা: মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির বিজয়রথ অব্যাহত। সোমবার গুজরাত জায়ান্টসকে ৬১ রানের বড় ব্যবধানে বশ মানাল গার্ডেন সিটির দল। একইসঙ্গে প্লে-অফে পৌঁছে গেল তারা। অনেকেরই ধারণা, খেতাব জয়ের অন্যতম দাবিদার আরসিবি। মান্ধানা বা রিচা ঘোষ নন। এদিন জয়ের নায়ক গৌতমী নায়েক। এদিন গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চার নম্বরে নেমে ৫৫ বলে ৭৩ করলেন তিনি। ডব্লুপিএল’এ ২৭ বছর বয়সির এটাই প্রথম হাফ-সেঞ্চুরি। ১৩২.৭২ স্ট্রাইক রেটে গৌতমী মারলেন সাতটি চার ও একটি ছক্কা। প্রধানত তাঁর জন্যই প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৭৮ তুলল আরসিবি।

Advertisement

গৌতমী যখন ক্রিজে আসেন তখন স্কোর ৯-২। সেই পরিস্থিতিতে প্রথমে ক্যাপ্টেন মান্ধানার সঙ্গে তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেন তিনি। স্মৃতি ফেরেন ২৬ রানে। এরপর চতুর্থ উইকেটে রিচার সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৬৯। রিচার সংগ্রহ ২৭। ইনিংসের শেষলগ্নে দ্রুত রান তোলেন রাধা যাদব (১৭), শ্রীয়াঙ্কা পাতিলও (অপরাজিত ৮)। শেষ তিন ওভারে আরসিবি যোগ করে ৪০ রান। বিরতিতে গৌতমী বলেন, ‘নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়ায় খুশি। যখন ক্রিজে এসেছিলাম, তখন বল দেরিতে আসছিল। যতক্ষণ সম্ভব টিকে থাকাই ছিল লক্ষ্য। আমার উপর আস্থা রাখার জন্য স্মৃতির কাছে কৃতজ্ঞ।’ জবাবে  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করে গুজরাত। চার ওভার হাত ঘুরিয়ে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়াও ডি’ক্লার্কের সংগ্রহ ২ উইকেট। চলতি টুর্নামেন্টে মোটেও ছন্দে নেই তারা। এখনও পর্যন্ত ৫ ম্যাচে পয়েন্ট মাত্র ৪। লিগ টেবিলে চতুর্থ স্থানে গুজরাত।

Advertisement
সম্পর্কিত সংবাদ