Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার বিকেলে ফের মেট্রোয় ঝাঁপ, নাজেহাল যাত্রীরা

রবিবার বিকেলে ফের মেট্রোয় ঝাঁপ, নাজেহাল যাত্রীরা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ। আজ, রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শোভাবাজার সুতানুটি স্টেশনের ডাউন লাইনে। জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ ডাউন লাইনে কবি সুভাষগামী একটি মেট্রো ঢোকার সময় আচমকাই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ঘটনাটি দেখে কোনওরকমে ব্রেক কষেন ট্রেনের চালক। এরপরই থার্ড লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। থার্ড লাইনের পাওয়ার ব্লক করার পরই ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু করে আরপিএফ এবং মেট্রো কর্তৃপক্ষ। মূহুর্তের মধ্যে স্টেশন চত্ত্বরও ফাঁকা করে দেওয়া হয়। প্রায় ২৫ মিনিট দমদম এবং সেন্ট্রালের মাঝে পরিষেবা বন্ধ ছিল বলে সূত্রের খবর। এমনকী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনেও সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য, গত ৪ অক্টোবর এই স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হয়েছিল। পাশাপাশি গত নভেম্বর মাসের ৮ তারিখও ফের এই স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ