Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল থেকে অবসর গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন, দিলেন বিশেষ বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন। যদিও সেই অবসরকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি।

আইপিএল থেকে অবসর গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন, দিলেন বিশেষ বার্তা
  • ২৭ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

চেন্নাই, ২৭ আগস্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন। যদিও সেই অবসরকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। এবার আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও অবসর নিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আজ, বুধবার অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। আইপিএলে মোট ২২১টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতের সর্বকালের সেরা স্পিনার তিনি। আইপিএলের কেরিয়ারে একাধিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন অশ্বিন। চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটলস, রাজস্থান রয়্যালস ও রাইসিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট পাওয়া বোলার  অশ্বিন। বোলিংয়ের পাশাপাশি দলের হয়ে ব্যাটও করেছেন কঠিন সময়ে। মোট ৮৩৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলে একটি হাফসেঞ্চুরিও করেছেন তিনি। আজ, বুধবার আইপিএল থেকে অবসর নেওয়া প্রসঙ্গে অশ্বিন লেখেন, ‘বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। ওঁরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে। এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকেও ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ