Bartaman Logo
৯ জুন, ২০২৬

৮০২ বোতল মদ খেয়েছে ইঁদুর! ব্যবসায়ীদের দাবিতে তাজ্জব প্রশাসন

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডে নতুন আবগারি নীতি চালু হচ্ছে। তার আগে স্টক মেলাতে দোকানে দোকানে পরিদর্শনে যাচ্ছেন আবগারি দপ্তরের আধিকারিকরা।

৮০২ বোতল মদ খেয়েছে ইঁদুর! ব্যবসায়ীদের দাবিতে তাজ্জব প্রশাসন
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: আগামী ১ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডে নতুন আবগারি নীতি চালু হচ্ছে। তার আগে স্টক মেলাতে দোকানে দোকানে পরিদর্শনে যাচ্ছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ধানবাদের বালিয়াপুর ও প্রধান খুন্তা এলাকার দোকানগুলিতে পরিদর্শনে গিয়ে তাজ্জব তাঁরা। সেখানে গিয়ে আধিকারিকরা দেখেন সব দোকান মিলিয়ে প্রায় ৮০০টি বোতল ফাঁকা। কয়েকটির মধ্যে অল্প মদ পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই দোকানের মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আবগারি কর্তারা। কিন্তু ওই ব্যবসায়ীদের উত্তর শুনে তাজ্জব তাঁরা। ব্যবসায়ীদের দাবি, ওই বিপুল পরিমাণ মদ নাকি পুরোটাই ইঁদুরের পেটে গিয়েছে! ইঁদুরের দল কীভাবে মদ খেয়েছে, তার ব্যাখ্যাও শুনিয়েছেন ওই ব্যবসায়ীরা। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। ৮০২ বোতল মদের হিসেব দিতে না পারায় ওই ব্যবসায়ীদের ক্ষতিপূরণের নোটিস পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ