Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের ছবিতে রাশি

ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী বিদ্যা বালান। অনীশ বাজমি পরিচালিত এই ছবির খবর আগেই জানা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, অক্ষয় ও বিদ্যার সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী রাশি খান্নাকে।

অক্ষয়ের ছবিতে রাশি
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী বিদ্যা বালান। অনীশ বাজমি পরিচালিত এই ছবির খবর আগেই জানা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, অক্ষয় ও বিদ্যার সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী রাশি খান্নাকে। আজ, ২০ জানুয়ারি থেকে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু হবে। কমেডি ঘরানার ছবিতে অক্ষয়ের বিপরীতে দু’জন নায়িকাকে দেখা যাবে। সেই দুই চরিত্রেই থাকছেন বিদ্যা ও রাশি। এছাড়াও অভিনেতা বিজয় রাজও রয়েছেন বলে খবর। উল্লেখ্য, সদ্য ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ ছবিতে রাশির অভিনয় দেখা গিয়েছে। পাশাপাশি এই ছবির হাত ধরে প্রায় ছ’বছর পর একসঙ্গে কাজ করবেন বিদ্যা ও অক্ষয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ ছবিতে কাজ করেছিলেন তাঁরা। এছাড়াও ‘ভুলভুলাইয়া’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ