Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিয়েনে বার্সায় সই র‌্যাশফোর্ডের

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আরও দু’বছর চুক্তি রয়েছে মার্কাস র‌্যাশফোর্ডের। তবে কোচ রুবেন আমোরিমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়।

লিয়েনে বার্সায় সই র‌্যাশফোর্ডের
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

বার্সেলোনা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আরও দু’বছর চুক্তি রয়েছে মার্কাস র‌্যাশফোর্ডের। তবে কোচ রুবেন আমোরিমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। তাই গত মরশুমের মাঝপথে লিয়েনে তিনি যোগ দিয়েছিলেন অ্যাস্টন ভিলায়। আর নতুন মরশুমে তিনি গায়ে চাপাতে চলেছেন বার্সেলোনার জার্সি। শুধু তাই নয়, ভালো পারফর্ম করতে পারলে আগামী মরশুমে পাকাপাকিভাবে তিনি যোগ দিতে পারেন কাতালন ক্লাবটিতে। সোমবারই তাঁর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে র‌্যাশফোর্ডের নাম ঘোষণা করতে পারে বার্সা। উল্লেখ্য, ২০১৫ সালে ম্যাঞ্চেস্টার সিনিয়র দলের জার্সি গায়ে চাপান তিনি। এক দশকে ৪২৬ ম্যাচে ১৩৮টি গোল রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ