Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সরে দাঁড়ালেন রাশা

‘আজাদ’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি।

সরে দাঁড়ালেন রাশা
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

‘আজাদ’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি। রোমান্টিক ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করার কথা ছিল রাশার। শোনা যাচ্ছে, বলিউডে আত্মপ্রকাশ করছেন দক্ষিণী পরিচালক লিজো জোসি পেলিসারি। হংসল মেহেতা প্রযোজিত সেই ছবিতেই কাজ করার কথা ছিল নায়িকার। শ্যুটিংয়ের চাপের কারণে এই ছবিটি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। রাশার পরের ছবি ‘লাইকে লাইকা’র মুক্তিও পিছচ্ছে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বাকি রয়েছে। এর কাজ শেষ হলেই দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ ঘটবে তাঁর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ