Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীকে ধর্ষণ: আর জি করের জওয়ানের ‌জামিনের আবেদন খারিজ

নারায়ণপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগে আর জি করের সিআইএসএফ জওয়ানের জামিন আবেদন খারিজ করেছে বারাকপুর আদালত। বিস্তারিত পড়ুন।

তরুণীকে ধর্ষণ: আর জি করের জওয়ানের ‌জামিনের আবেদন খারিজ
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নারায়ণপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগে ধৃত আর জি করের সিআইএসএফ জওয়ানের জামিনের আবেদন খারিজ করল বারাকপুর মহকুমা আদালত। সোমবার ওই আবেদন খারিজ করেছে আদালত। ধৃত বহিষ্কৃত জওয়ান পারুল আহমেদের জামিন চেয়ে আদালতে আবেদন করেছিল তাঁর আইনজীবী। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়। যদিও সরকারিপক্ষের আ‌ইনজীবী এবং নির্যাতিতার আইনজীবী সেই আবেদনের বিরোধিতা করেন। সিডি তথা মামলা কেস ডিটেলস খতিয়ে দেখার পর আদালত সেই আবেদন খারিজ করে।

Advertisement

প্রসঙ্গত, নৃশংস অভয়া কাণ্ডের পর নারী সুরক্ষায় আদালতের নির্দেশেই আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসেছে। দুর্গাপুর ইউনিটের সিআইএসএফ জওয়ান পারুল আহমেদ ২৭ মে থেকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভ্যন্তরীণ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলেন। নারায়ণপুরের এক তরুণী মায়ের চিকিৎসার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় জওয়ানের সঙ্গে। তারপরই দেখা করার নামে হোটেল নিয়ে ওই জওয়ান তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীকে বেধড়ক মারধরও করা হয়েছিল। গত ৯ জুন গ্রেপ্তার হন পারুল। পরে সিআইএসএফ কর্তৃপক্ষও তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে।
নির্যাতিতার আইনজীবী শাহিনা হক বলেন, নির্যাতিতা দ্বিতীয়বার অসুস্থ হয়ে দীর্ঘদিন আর জি করে ভরতি ছিলেন। আইসিইউ’র পর প্রায় ১৫ দিন সাইক্রিয়াটিক ওয়ার্ডে ছিলেন। আমরা আদালতকে সেই বিষয়টি জানিয়েছি। নির্যাতিতার চিকিৎসা সংক্রান্ত সমস্ত মেডিকেল রিপোর্ট পুলিশ যাতে সংগ্রহ করে তাও জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ