Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে ধর্ষণ: অবশেষে ধৃত পলাতক

দত্তপুকুরে কদম্বগাছিতে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত এক যুবক পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিস। ধৃতের নাম শুভ সাহা (২২)। তাঁর বাড়ি কদম্বগাছির পূর্ব ইছাপুর এলাকায়।

দত্তপুকুরে ধর্ষণ: অবশেষে ধৃত পলাতক
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে কদম্বগাছিতে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত এক যুবক পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিস। ধৃতের নাম শুভ সাহা (২২)। তাঁর বাড়ি কদম্বগাছির পূর্ব ইছাপুর এলাকায়। 

Advertisement

শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, কয়েকদিন আগে দত্তপুকুর থানার কদম্বগাছির বছর ২০-র এক তরুণী একটি ঘরে রাতে একা ঘুমোচ্ছিলেন। শুভ সাহা ও সঞ্জয় দাস বাড়ির চিলেকোঠা দিয়ে সেই ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এনিয়ে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে অভিযুক্ত সঞ্জয়কে আগেই গ্রেপ্তার করে পুলিস। এরপর এদিন সকালে বারাসতের কাছারি মাঠ লাগোয়া এলাকা থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, অভিযোগের পর কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন শুভ। এদিন বারাসতে আসতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ