Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

অ্যাপ ক্যাবে ধর্ষণ

বিমান পরিবহণ সংস্থার মহিলা কর্মীকে ধর্ষণ। হায়দরাবাদের এই ঘটনায় অভিযুক্ত ২৩ বছরের এক ক্যাব চালক। গত ২০ জুলাই দুপুরে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে ক্যাব চালক ৩৭ বছরের ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

অ্যাপ ক্যাবে ধর্ষণ
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বিমান পরিবহণ সংস্থার মহিলা কর্মীকে ধর্ষণ। হায়দরাবাদের এই ঘটনায় অভিযুক্ত ২৩ বছরের এক ক্যাব চালক। গত ২০ জুলাই দুপুরে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে ক্যাব চালক ৩৭ বছরের ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।  হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু দূরে ওই নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শামসাবাদ থেকে হায়দরাবাদ বিমানবন্দরে ওই মহিলাকে নিয়ে আসার জন্য এয়ারলাইন্সের তরফেই ওই ক্যাব বুক করা হয়েছিল। ঘটনার দিন নির্ধারিত রুটে না গিয়ে অভিযুক্ত এরাপোগু প্রশান্ত কুমার অন্য রাস্তা নেয়। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরেই মহিলাকে ধর্ষণ করে। পরে কোনোভাবে পালিয়ে এসে নির্যাতিতা পুলিশে অভিযোগ করেন। পরের দিনই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ