মিলেনিয়াম পার্কের হোটেলে ধর্ষণ
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলেনিয়াম পার্কের কাছে গঙ্গাপাড়ের হোটেলে ধর্ষণের অভিযোগ উঠল। এক গৃহবধূ তাঁর বন্ধুর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন উত্তর বন্দর থানায়। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অনুপম দে। নিমতার বাসিন্দা ধৃত যুবক। শুক্রবার গভীর রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২৫ সালে। সেই সময়ে মহিলার স্বামী বিদেশে ছিলেন। তাঁদের একটি লজিস্টিক ব্যবসা রয়েছে। অভিযুক্ত যুবকও ওই ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সূত্রে দু’জনের পরিচয় হয়। অভিযোগ, গঙ্গাপাড়ের হোটেলে পার্টি করার অজুহাতে ডেকে পাঠানো হয় মহিলাকে। সেখানেই ধর্ষণ করা হয়।  

Advertisement