Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

স্থগিত রণবীরের ছবি

‘সঞ্জু’র পরে রাজকুমার হিরানির সঙ্গে ফের একটি বায়োপিকে অভিনয় করার কথা ছিল অভিনেতা রণবীর কাপুরের। তবে সে ছবির কাজ নাকি স্থগিত হয়েছে

স্থগিত রণবীরের ছবি
  • ৬ অক্টোবর, ২০২৫ ২০:১০
Prefer us on Google

‘সঞ্জু’র পরে রাজকুমার হিরানির সঙ্গে ফের একটি বায়োপিকে অভিনয় করার কথা ছিল অভিনেতা রণবীর কাপুরের। তবে সে ছবির কাজ নাকি স্থগিত হয়েছে। ২০২৭ সালের আগে কাজ শুরু হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই মুহূর্তে রণবীরের হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। পাশাপাশি গল্প নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত তাঁর। সে কারণেই আপাতত ছবিটি স্থগিত করা হল। অন্যদিকে, সম্প্রতি বিমানবন্দরে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা হয়েছিল রণবীরের। একসময় তাঁরা প্রেম করতেন বলে গুঞ্জন ইন্ডাস্ট্রিতে। বিমানবন্দরে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। সমাজমাধ্যমে সেই মুহূর্ত ভাইরাল হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ