Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ধুরন্ধর রণবীর আনবেন দ্বিতীয় পর্ব

ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডিং সিক্যুয়েল। জনপ্রিয় ছবির পরের পার্ট দেখতে মুখিয়ে থাকেন দর্শকও। ফলে লক্ষ্মীলাভ হয় নির্মাতাদের। বর্তমানে বহু সিনেমা মুক্তির আগেই জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় পর্ব আসবে

ধুরন্ধর রণবীর আনবেন দ্বিতীয় পর্ব
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডিং সিক্যুয়েল। জনপ্রিয় ছবির পরের পার্ট দেখতে মুখিয়ে থাকেন দর্শকও। ফলে লক্ষ্মীলাভ হয় নির্মাতাদের। বর্তমানে বহু সিনেমা মুক্তির আগেই জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় পর্ব আসবে। রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর কথাই ধরা যাক! দু’টি পার্টে মুক্তি পাবে নীতেশ তিওয়ারি অভিনীত ছবিটি। আবার অনেকক্ষেত্রে ছবির শেষেও থাকে সিক্যুয়েলের ইঙ্গিত। এবার একই পথে হাঁটছেন রণবীর সিংও। তাঁর ‘ধুরন্ধর’ ছবিটি ঘিরে দর্শক মহলে উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এই আবহে শোনা যাচ্ছে ছবির দ্বিতীয় পার্ট আসবে। দু’টি পর্বের মধ্যে শেষ করা হবে গল্প। প্রথম পর্বের শেষেই থাকবে পরের পর্বের ইঙ্গিত। আগামী বছরই দ্বিতীয় পর্বের কাজ শুরু করবেন নির্মাতারা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ