Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষমা চাইলেন রণবীর

‘ধুরন্ধর’ নামক সাফল্যের মাঝেও বিতর্ক পিছু ছাড়েনি রণবীর সিংয়ের। ‘কান্তারা: পার্ট ওয়ান’ ছবি নিয়ে মশকরা করার জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে

ক্ষমা চাইলেন রণবীর
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘ধুরন্ধর’ নামক সাফল্যের মাঝেও বিতর্ক পিছু ছাড়েনি রণবীর সিংয়ের। ‘কান্তারা: পার্ট ওয়ান’ ছবি নিয়ে মশকরা করার জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। এবার কর্ণাটক হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইতে চলেছেন অভিনেতা। গত বছর গোয়ায় আয়োজিত ইফির মঞ্চে ঋষভ শেট্টি অভিনীত ‘কান্তারা: পার্ট ওয়ান’ নিয়ে ‘মজা’ করেন রণবীর। তার জেরে বিপাকে জড়ান তিনি। সমাজমাধ্যমে ক্ষমা চেয়েও লাভ হয়নি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন অভিনেতা। যদিও তা খারিজ করে দেয় কোর্ট। পালটা অভিনেতাকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। তবে অভিনেতা আদালতে স্বস্তিও পেয়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করতে নিষেধ করেছিলেন বিচারপতি। এই আবহে এবার নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য হলফনামা জমা দিচ্ছেন তিনি। তাঁর আইনজীবীর তরফে জানান, প্রয়োজনে আদালতে উপস্থিত থেকেও রণবীর ক্ষমা চাইবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ