Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পুজো দিলেন রানি

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। রবিবার পুজো দিতে গিয়েছিলেন তিনি। মন্দিরের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি।

পুজো দিলেন রানি
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। রবিবার পুজো দিতে গিয়েছিলেন তিনি। মন্দিরের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি। কেরিয়ারে ৩০ বসন্ত পেরিয়েছেন তিনি। সম্প্রতি প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেয়েছেন রানি। সৌজন্যে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই কারণেই তিনি মন্দিরে গিয়েছিলেন বলে মনে করছেন অনুরাগীরা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে এক মায়ের লড়াই তুলে ধরেছিলেন রানি। সন্তানের জন্য একজন মা কতটা লড়াই করতে পারেন, তা দেখা গিয়েছিল ছবিতে। সেই ছবির জন্যই কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারের মতো সম্মান পেলেন অভিনেত্রী। পুরস্কার ঘোষণার পর রানি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার কাছে কেবল জাতীয় পুরস্কারই নয়। আরও অনেক কিছু। জাতীয় পুরস্কার আমি বিশ্বের প্রত্যেক মাকে উৎসর্গ করছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ