Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে রানি ও অক্ষয়

জুটি বাঁধছেন রানি মুখোপাধ্যায় ও অক্ষয় কুমার। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওহ মাই গড’-এ যোগ দিচ্ছেন রানি। ‘ওএমজি ৩’ ছবিতে প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করবেন রানি।

জুটিতে রানি ও অক্ষয়
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জুটি বাঁধছেন রানি মুখোপাধ্যায় ও অক্ষয় কুমার। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওহ মাই গড’-এ যোগ দিচ্ছেন রানি। ‘ওএমজি ৩’ ছবিতে প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করবেন রানি। ‘ওএমজি’, ‘ওএমজি ২’ ছবির সাফল্যের পর এর তৃতীয় পার্ট যে আসবে, সিনেপ্রেমী মাত্রই তা জানতেন। তবে আরও বড়মাত্রায় এই ছবিকে উপস্থাপন করতে চান নির্মাতারা। সে কারণেই প্রস্তাব যায় রানির কাছে। সূত্রের খবর, তা গ্রহণ করেছেন অভিনেত্রী। নয়ের দশকের দুই তারকাকে একফ্রেমে দেখতে মুখিয়ে অনুরাগীরাও। কারণ, এর আগে অক্ষয়ের একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রানি। এ নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনার অন্ত নেই। অবশেষে তাঁরা এক ছবিতে কাজ করলে সে জল্পনার ইতি ঘটবে। পরিচালক অমিত রাইয়ের এই ছবি বর্তমানে প্রাক প্রযোজনা স্তরে। চলতি বছরের মাঝামাঝি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, এই ছবিতে রানিকে একজন আইনজীবীর ভূমিকাতে দেখা যাবে। পাশাপাশি আগের দু’বারের মতোই অক্ষয় থাকবেন দেবদূতের ভূমিকায়। এছাড়াও থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সেই ভূমিকায় কে অভিনয় করবেন, তা স্পষ্ট নয়। গল্প প্রসঙ্গে এখনও বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ