Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে রণবীর

বিপাকে অভিনেতা রণবীর কাপুর। সদ্য মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সেখানে ক্যামিও করেছেন রণবীর।

বিপাকে রণবীর
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

বিপাকে অভিনেতা রণবীর কাপুর। সদ্য মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সেখানে ক্যামিও করেছেন রণবীর। চরিত্রের প্রয়োজনে তাঁকে ই-সিগারেটে সুখটান দিতে দেখা যায়। এতেই আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। অভিযোগকারী বিনয় যোশী কমিশনকে জানিয়েছেন, সিরিজে রণবীরের দৃশ্যে কোনও সতর্কবার্তা ব্যবহার করা হয়নি। এতে তরুণ প্রজন্ম প্রভাবিত বা বিভ্রান্ত হতে পারে বলে দাবি। মানবাধিকার কমিশন সূত্রে জানানো হয়েছে, ২০১৯ সালের ই-সিগারেট নিষিদ্ধ আইন লঙ্ঘন করেছে এধরনের দৃশ্য। মুম্বই পুলিশকে রণবীর, সিরিজের প্রযোজক ও সংশ্লিষ্ট ওটিটি সংস্থার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে নোটিশ পাঠিয়ে এমন কনটেন্ট অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এছাড়া ই-সিগারেট প্রস্তুতকারক ও আমদানিকারকদের খুঁজে বের করার দায়িত্বও দেওয়া হয়েছে মুম্বই পুলিশকে। দু’সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ