Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাটের মোদি ও পদ্ম রাখির পাড়ি ভিন রাজ্যে,লক্ষ্মীলাভ শতাধিক লক্ষ্মীর

সামনেই রাখি বন্ধন উৎসব আর এই পরবকে কেন্দ্র করে রানাঘাটের কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ততা এখন তুঙ্গে। তবে এই বছরের বাজারে সবচেয়ে বড়ো চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং বিজেপি দলেরপ্রতীক পদ্ম ফুল আঁকা রাখি।

রানাঘাটের মোদি ও পদ্ম রাখির পাড়ি ভিন রাজ্যে,লক্ষ্মীলাভ শতাধিক লক্ষ্মীর
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: সামনেই রাখি বন্ধন উৎসব আর এই পরবকে কেন্দ্র করে রানাঘাটের কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ততা এখন তুঙ্গে। তবে এই বছরের বাজারে সবচেয়ে বড়ো চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং বিজেপি দলেরপ্রতীক পদ্ম ফুল আঁকা রাখি। স্থানীয় বাজার থেকে শুরু করে ভিনরাজ্যেও এখন এই রাখির আকাশ ছোঁয়া চাহিদা। স্থানীয় এলাকায় কদরও তুঙ্গে। 

Advertisement

রানাঘাটের শরৎপল্লীর বাসিন্দা পিউ ঘোষজানান,৩০ বছর ধরে পরিবার রাখির ব্যবসার সঙ্গে যুক্ত। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে পুরোপুরি একাজে হাত লাগিয়েছি। প্রতিবছরই নতুন কিছু নকশার চাহিদা থাকে। তবে এবার দেশের প্রধানমন্ত্রী মোদি এবং পদ্মফুলের রাখি ঘিরে ক্রেতাদের মধ্যে ব্যাপক  উন্মাদনা রয়েছে। সবাই ওই দুই ধরনের রাখিই চাইছেন। শরৎপল্লীতে তৈরি এই রাখি শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নেই।রাজ্যের বিভিন্ন জেলা পার করে রাখি গিয়েছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো মেগাসিটিগুলিতে।
সারা বছর অল্প বিস্তর কাজ চললেও প্রতিবছর মে থেকে আগস্ট পর্যন্ত রাখি এলাকার ঘরে ঘরে রাখি বানানোর ব্যস্ততা বেড়ে যায়। এই চার মাস দিন-রাত এক করে কাজ করেন গৃহবধূরা। সংসারের নিত্য দিনের কাজ সেরে ঘরের ভিতরেই তৈরি হচ্ছে হাজার, হাজার রাখি।ফলে উৎসবের এই মরশুমে রাখি তৈরি করে বাড়তি অর্থের সংস্থানও তৈরি করতে পেরেছেন এই গৃহিনীরা। 
স্থানীয় ব্যবসায়ীদের আশা, রাখির দিন যতই এগিয়ে আসবে বিক্রি আরো কয়েকগুণ বেড়ে যাবে। আর ঘরের লক্ষ্মীদের মুখে ফুটবে লক্ষ্মীলাভের হাসি।  রানাঘাটে তৈরি মোদি ও পদ্মরাখি। -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ