Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ড সফরে কুলদীপকে দলে চান রামন

আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের হয়ে ম্যাচ উইনারের ভূমিকা নিতে পারেন কুলদীপ যাদব। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্যান্ড সফরে কুলদীপকে দলে চান রামন
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের হয়ে ম্যাচ উইনারের ভূমিকা নিতে পারেন কুলদীপ যাদব। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএল প্লে-অফের মাঝেই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন নির্বাচকরা। দলে কুলদীপের নাম থাকবে বলেই মনে করছেন তাঁরা। রবীন্দ্র জাদেজা স্পিনার হিসেবে প্রথম পছন্দ। লড়াই হবে কুলদীপ বনাম ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। তবে দক্ষিণী স্পিনার অস্ট্রেলিয়া সফরে তেমন কার্যকরী ভূমিকা নিতে পারেননি। বরং রিস্ট স্পিনার কুলদীপ ভালো ছন্দে রয়েছেন। তাই অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিমানে ওঠার সম্ভাবনা বেশি কুলদীপেরই। রবিবার এক অনুষ্ঠানে ডব্লুভি রামন বলেন, ‘কুলদীপ আক্রমণাত্মক বোলার। ওর স্ট্রাইকরেট অনেক ভালো। তাই ইংল্যান্ড সফরে জাদেজার সঙ্গে ও বেশি কার্যকর হবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ