Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০০ টাকায় বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি, মিলছে টি শার্ট, জলের বোতল! প্রচারে জলপাইগুড়ি ডাক বিভাগের কর্মীরা

জলপাইগুড়িতে পোস্টঅফিস থেকে বিক্রি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি! পাঁচটি ডাকটিকিটসহ রাম মন্দিরের ছবি দেওয়া ওই স্মারকের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

৫০০ টাকায় বিক্রি হচ্ছে রাম মন্দিরের ছবি, মিলছে টি শার্ট, জলের বোতল! প্রচারে জলপাইগুড়ি ডাক বিভাগের কর্মীরা
  • ২ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পোস্টঅফিস থেকে বিক্রি হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ছবি! পাঁচটি ডাকটিকিটসহ রাম মন্দিরের ছবি দেওয়া ওই স্মারকের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। জলপাইগুড়ি শহরের হেড পোস্টঅফিসে এই স্মারক মিলছে। এনিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন ডাক বিভাগের কর্মীরা। 

Advertisement

যদিও ৫০০ টাকা দিয়ে রাম মন্দিরের ছবি কেনার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সেভাবে সাড়া নেই বলেই দাবি। জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে রাম মন্দিরের ছবি দেওয়া ২৫টি স্মারক এলেও এখনও পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি।

এদিকে, জলপাইগুড়ি হেড পোস্ট অফিস থেকে এবার টি শার্ট ও জলের বোতল বিক্রিও শুরু হয়েছে। বিক্রি করা হচ্ছে টেবিল ক্যালেন্ডার ও গঙ্গাজল। সিনিয়র পোস্ট মাস্টার ডি ভট্টাচার্য বলেন, “আমাদের এখানে রাম মন্দিরের ছবি দেওয়া কিছু স্মারক এসেছে। সেগুলি বিক্রি হচ্ছে। এছাড়াও টি শার্ট, জলের বোতল সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে।” 

জলপাইগুড়ি হেড পোস্ট অফিসের কর্মীরা জানিয়েছেন, ডাক টিকিটের ছবি দেওয়া টি শার্টের দাম রাখা হয়েছে ৪১০ টাকা। সিরামিকের জলের বোতল বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। ডাক টিকিটের ছবি দেওয়া ক্যালেন্ডার বিকোচ্ছে ১০০ টাকায়। গঙ্গাজল পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। যাঁরা পোস্ট অফিসে বিভিন্ন কাজে আসেন, তাঁরা যাতে বিষয়টি জানতে পারেন, সেকারণে কাউন্টারে রাম মন্দিরের ছবি সহ টি শার্ট, জলের বোতল, ক্যালেন্ডার সবটাই ডিসপ্লে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ