স্কুলে সৌভ্রাতৃত্বের বন্ধন। জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের রাখি পরাল খুদে ছাত্রীরা। বিনিময়ে পড়ুয়াদের চকোলেট উপহার দেন শিক্ষকরা। খাওয়ানো হয় লুচি, ছোলার ডাল, বোঁদে। উপস্থিত ছিলেন খোদ জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়। তিনিও খুদে ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দিয়ে মিষ্টিমুখ করান। নিজের হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করেন। আগামী কাল, শনিবার রাখিবন্ধন। সেই কারণেই স্কুল ছুটি থাকবে। তাই আজ, শুক্রবার জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রাখিবন্ধন উৎসব পালিত হয়। সেই সঙ্গে আজ বাইশে শ্রাবণ। প্রয়াণ দিবসে কবিগুরুকে শ্রদ্ধা জানায় প্রাথমিকের পড়ুয়ারা। তারাই অনুষ্ঠান পরিচালনা করে।


