Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, বিজ্ঞপ্তি জারি কমিশনের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা আসতে চলেছে বঙ্গ সিপিএমে। সংসদীয় পরিসরে এরাজ্য থেকে তাদের একমাত্র প্রতিনিধির পদ আর থাকছে না।

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, বিজ্ঞপ্তি জারি কমিশনের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: বঙ্গে বিধানসভা ভোটের আগেই রাজ্যসভার নির্বাচন। বুধবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ ১০ রাজ্যের মোট ৩৭টি আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও আছে। 

Advertisement

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা আসতে চলেছে বঙ্গ সিপিএমে। সংসদীয় পরিসরে এরাজ্য থেকে তাদের একমাত্র প্রতিনিধির পদ আর থাকছে না। অর্থাৎ বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, আর এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে সিপিএম। অন্যদিকে, বিধানসভায় আসন সংখ্যার নিরিখে বাংলার পাঁচটির মধ্যে চারটি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। আর বাকি একটি আসন যেতে চলেছে বিজেপির ঝুলিতে।
আগামী এপ্রিলে রাজ্যসভার ৩৭ জন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপি (এসপি) সভাপতি শারদ পাওয়ার, উদ্ধবপন্থী শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদি, আরপিআইয়ের প্রধান রামদাস আটওয়ালে এবং রাষ্ট্রীয় লোকমঞ্চের উপেন্দ্র কুশওয়াহা।
রাজ্যগতভাবে দেখলে, এই দফায় যে ৩৭ জন রাজ্যসভার উচ্চকক্ষের সদস্যের মেয়াদ শেষ হতে চলেছে তাঁদের মধ্যে সর্বোচ্চ সাতজন মহারাষ্ট্র থেকে নির্বাচিত। এছাড়া ছ’জন তামিলনাড়ুর, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার থেকে আছেন পাঁচজন, চার জন ওড়িশার, অসমের তিনজন, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও হরিয়ানা থেকে আছেন দু’জন করে এবং হিমাচলপ্রদেশের একজন সদস্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ