Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন থ্রিলার

ফণিবাবু ভাইরাল। শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক হয়েছে অভিনেতা রাজু মজুমদারের। এই আবহে পরের ছবির কাজ শুরু করেছেন রাজু।

নতুন থ্রিলার
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফণিবাবু ভাইরাল। শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক হয়েছে অভিনেতা রাজু মজুমদারের। এই আবহে পরের ছবির কাজ শুরু করেছেন রাজু। নাম ‘ব্ল্যাক কফি’। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজক আদিত্য অশোক। ছবির অন্যতম আকর্ষণ নতুন মুখ। একঝাঁক তরুণ তরুণী অভিনয় করছেন এই ছবিতে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নতুন প্রতিভাকে সুযোগ দিলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। তাই নতুন প্রতিভাদের এই ছবিতে তুলে এনেছি।’ গল্প আবর্তিত প্রলয় ঘোষকে কেন্দ্র করে। ধীরে ধীরে সে হয়ে ওঠে জমি মাফিয়া। ছেলে রণ বাবার সাম্রাজ্যের সহযোগী। তাদের এই বিশাল সাম্রাজ্য প্রতিপত্তির কারণে বহু শত্রুও তৈরি হয়। এমন সময় রণর জীবনে আসে প্রিয়া। তাকে ভালোবেসে রণর জীবনের মোড় ঘুরে যায়। অন্ধকার জগৎ ছেড়ে প্রিয়াকে নিয়ে পাহাড়ে চলে যায় সে। সেখানে প্রিয়াকে বিয়ে করে একদম সাধারণ জীবনযাপন করতে থাকে। তৈরি করে কফিশপ। যার নাম ‘ব্ল্যাক কফি’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ