Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের ছবিতে রাজপাল

সলমন খানের সঙ্গে রাজপাল যাদবের জুটি অনবদ্য। ফের পর্দায় তাঁদের রি ইউনিয়ন দেখবেন দর্শক। শোনা যাচ্ছে, সলমনের আসন্ন ছবিতে কাজ করতে পারেন রাজপাল।

সলমনের ছবিতে রাজপাল
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সলমন খানের সঙ্গে রাজপাল যাদবের জুটি অনবদ্য। ফের পর্দায় তাঁদের রি ইউনিয়ন দেখবেন দর্শক। শোনা যাচ্ছে, সলমনের আসন্ন ছবিতে কাজ করতে পারেন রাজপাল। ইতিমধ্যে নাকি রাজপালের কাস্টিং চূড়ান্ত। সূত্রের খবর, ছবিতে সলমনের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করবেন রাজপাল। তাঁদের রসায়ন ছবিতে আলাদা মাত্রা যোগ করবে বলে আশাবাদী নির্মাতারা। রাজপালের জীবনে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সলমন। ফের সলমনের ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত অভিনেতা। দিল রাজু প্রযোজিত এই সিনেমায় সলমনের বিপরীতে কাজ করছেন নয়নতারা। সদ্য জানা গিয়েছে, এই ছবির নাম ঘোষণার জন্য আলাদা প্রোমো ভিডিও শ্যুট করছেন ভাইজান। আগামী বছর ঈদে ছবিটি মুক্তি পাবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ