Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনজীবীর বায়োপিকে রাজকুমার

‘ভুল চুক মাফ’ ছবিটির কথা মনে আছে? অন্য ধারার গল্প। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির রসায়ন নজরও কেড়েছিল। ফের সেই ম্যাজিক আসছে পর্দায়।

আইনজীবীর বায়োপিকে রাজকুমার
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘ভুল চুক মাফ’ ছবিটির কথা মনে আছে? অন্য ধারার গল্প। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বির রসায়ন নজরও কেড়েছিল। ফের সেই ম্যাজিক আসছে পর্দায়। সূত্রের খবর, দীনেশ বিজানের প্রযোজনায় বলিউডে তৈরি হচ্ছে আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিক। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। বিপরীতে থাকছেন ওয়ামিকা। অবিনাশ অরুণের পরিচালনায় ছবির শ্যুটিং শুরু হবে অক্টোবর থেকে। আইনজীবী হিসেবে উজ্জ্বল নিকমের জীবন বর্ণময়। ২০০৮ সালে মুম্বই হামলার সরকারি কৌঁসুলি ছিলেন তিনি। চলতি বছর তাঁকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত করা হয়েছে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন রাজকুমার ও ওয়ামিকা। একাধিক ওয়ার্কশপে অংশ নিয়েছেন দু’জনে। আগামী বছর শ্যুটিং শুরু হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ