Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ডার্ক কমেডিতে রাজকুমার

পরিচালক আদিত্য নিম্বলকরের ছবিতে কাজ করবেন রাজকুমার রাও। ডার্ক কমেডি ঘরানার এই ছবির গল্প এগবে একটি খুনকে কেন্দ্র করে।

ডার্ক কমেডিতে রাজকুমার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক আদিত্য নিম্বলকরের ছবিতে কাজ করবেন রাজকুমার রাও। ডার্ক কমেডি ঘরানার এই ছবির গল্প এগবে একটি খুনকে কেন্দ্র করে। মজাচ্ছলে সেই খুনের রহস্যভেদের উপর ভিত্তি করে লেখা হচ্ছে চিত্রনাট্য। চলতি মাসেই ছবির শ্যুটিং করবেন নির্মাতারা। মুম্বই, গুরুগ্রাম সহ বেশ কয়েকটি লোকেশনে এই ছবির শ্যুটিং হবে। দু’মাস ধরে চলবে কাজ। কেবল অভিনেতাই নন, ছবির সহ প্রযোজক হিসেবেও থাকছেন রাজকুমার। এই নিয়ে দ্বিতীয়বার কোনও প্রজেক্ট প্রযোজনা করলেন তিনি। তাঁর প্রথম প্রযোজনা ছিল ‘টোস্টার’। সেটি চলতি বছর মুক্তি পাবে বলে খবর। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার। তবে এখনও বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ছবিটির শ্যুটিং শুরু হয়নি। তাই এর মাঝে আদিত্যর ছবির কাজ শুরু করতে চাইছেন রাজকুমার। এর আগে ‘সেক্টর ৩৬’ ছবিটি পরিচালনা করেছিলেন আদিত্য। বিক্রান্ত ম্যাসি অভিনীত সেই ছবিটি নানা মহলে প্রশংসিত। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে রাজকুমার অভিনীত সিনেমাটি। আদিত্য পরিচালিত ডার্ক কমেডি ছবির শ্যুটিং শেষ করেই ক্রিকেট ময়দানে প্রবেশ করবেন রাজকুমার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ