জয়পুর: মঙ্গলবার জয়পুরে লখনউ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলেন যশস্বী জয়সওয়ালরা। ফলে কলকাতা নাইট রাইডার্সের রাস্তা আরও কঠিন হেয়ে গেল। দুরন্ত এই জয়ের নায়ক বৈভব সূর্যবংশী। তার ৩৮ বলে করা ৯৩ রানের সুবাদে জয়ের হাসি ফুটল রাজস্থান ডাগ-আউটে। প্রথমে ব্যাট করে লখনউ ৫ উইকেটে তোলে ২২০। জবাবে ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছায় রাজস্থান (৩- ২২৫)।



