Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিধ্বংসী বৈভব, হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে পৌঁছল রাজস্থান

হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে জয়ী হল রাজস্থান। পৌঁছল কোয়ালিফায়ার ২-তে। আজ, বুধবার আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

বিধ্বংসী বৈভব, হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে পৌঁছল রাজস্থান
  • ২৭ মে, ২০২৬ ২৩:৩৯
Prefer us on Google

চণ্ডীগড়, ২৭মে: হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে জয়ী হল রাজস্থান। পৌঁছল কোয়ালিফায়ার ২-তে। আজ, বুধবার আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদিন নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরের স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। শুরুটা দুর্দান্ত করে তারা। ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মারেন ১২টি ছয় এবং ৫টি চার। যশস্বী করেন ২৯ রান। কিপার ধ্রুব জুরেল ২১ বলে ৫০ করেন। প্রফুলের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক রিয়ান পরাগ (২৬)। এরপর শানাকা (৫), ফেরেইরা (১২), আর্চার (৪) এবং বার্গার (১) রানে আউট হন। শেষে রবীন্দ্র জাদেজা (১২) এবং সুশান্ত মিশ্র (১) অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানে তোলে রাজস্থান। হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন প্রফুল। ১টি করে উইকেট পান মালিঙ্গা, শিবাং এবং নীতীশ কুমার রেড্ডিরা। 

Advertisement

জবাবে ব্যাট করতে নামে হায়দরাবাদ টিম। প্রথম ওভারেই ০ রানে আউট হন অভিষেক শর্মা। ১১ বলে ৩৩ রানে আউট হন কিপার ঈশান কিষাণ। ১ রানে আউট হন রবীচন্দ্রণ। আর্চারের বলে বোল্ড হন ট্যাভিস হেড (১৭)।  দলের রান তখন ৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান। ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন ক্লাসেন। নীতীশ করেন ৩৮ রান। অধিনায়ক কামিন্স রেন মাত্র ১ রান। জাদেজার বলে বার্গারের হাতে ক্যাচ দিয়ে আউট হন সলীল আরোরা (৩৫)। এরপর এশান মালিঙ্গা (৫) এবং শিবাং কুমার (২৭) রানে আউট হন। ১৯.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় টিম হায়দরাবাদ। ৪৭ রানে জয়ী হয় রাজস্থান। পৌঁছে যায় কোয়ালিফায়ার ২-তে। গুজরাতের মুখোমুখি হবে তারা। এদিন রাজস্থানের হয়ে আর্চার নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন বার্গার, সুশান্ত এবং রবীন্দ্র জাদেজা। ১টি উইকেট আসে যশ রাজের ঝুলিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ