Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস

সাড়ে সাতটার ম্যাচ শুরু হলো রাত দশটা দশে। সৌজন্যে বৃষ্টি। কুড়ি ওভারের ম্যাচকে করতে হলো ১১ ওভার।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস
  • ৮ এপ্রিল, ২০২৬ ০১:০৪
Prefer us on Google

গুয়াহাটি, ৭ই মার্চ: সাড়ে সাতটার ম্যাচ শুরু হলো রাত দশটা দশে। সৌজন্যে বৃষ্টি। কুড়ি ওভারের ম্যাচকে করতে হলো ১১ ওভার। আর এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী যেন এই সময়টারই অপেক্ষায় ছিলেন। আর শুরু থেকেই রাজস্থানের দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে কার্যত দিশেহারা অবস্থা হয় মুম্বাই বোলারদের। ১৪ বলে ৩৯ রান করে বৈভব যখন আউট হন রাজস্থানের রান তখন পাঁচ ওভারে ৮০। এরপর যশস্বীর ব্যাটিং তাণ্ডবের উপর ভর করে ১১ ওভারে রাজস্থান পৌঁছয় ১৫০ রানে। যশস্বী করেন ৩২ বলে ৭৭। ১৫১ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ১১ ওভারে নয় উইকেট হারিয়ে তারা তোলে ১২৩ রান। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন বার্গার সন্দীপ শর্মা এবং রবি বিষ্ণোই। এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এলো রাজস্থান রয়্যালস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ