Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মুখ খুললেন রাজ

৬০ কোটি টাকা প্রতারণার মামলায় বিপাকে পড়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। দম্পতির বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ।

মুখ খুললেন রাজ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

৬০ কোটি টাকা প্রতারণার মামলায় বিপাকে পড়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। দম্পতির বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ। পাশাপাশি সদ্য মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার তরফে সমন পাঠানো হয়েছে রাজকে। এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন রাজ কুন্দ্রা। তিনি জানিয়েছেন, যথাসময়ে জবাব দেওয়া হবে। রাজ বলেন, ‘আমরা জীবনে কোনও ভুল করিনি। কোনওদিন করব না। সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। আর একটু অপেক্ষা করুন, দেখুন না কী হয়!’ উল্লেখ্য, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন রাজ ও শিল্পার বিরুদ্ধে। তাঁর দাবি, ব্যবসায়িক কারণে ৬০ কোটি টাকা ঋণ দিয়েছিলেন দম্পতিকে। কিন্তু তাঁরা তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ