Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শুভশ্রীর হয়ে আসরে রাজ

শনিবার থেকে কটাক্ষের মুখে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ, সোশ্যাল মিডিয়া পোস্ট। ফুটবল তারকা লায়োনেল মেসির সঙ্গে ছবি।

শুভশ্রীর হয়ে আসরে রাজ
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• শনিবার থেকে কটাক্ষের মুখে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ, সোশ্যাল মিডিয়া পোস্ট। ফুটবল তারকা লায়োনেল মেসির সঙ্গে ছবি। বিশ্বতারকাকে একবার চাক্ষুষ করার জন্য মহার্ঘ টিকিট কেটেছিলেন দর্শক। দেখতে পাননি।

Advertisement

যুবভারতী স্টেডিয়ামের মতো রোষানল আছড়ে পড়েছে শুভশ্রীর পোস্টেও। রবিবার অভিনেত্রীর হয়ে আসরে স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেত্রী মাঠে মেসির চারদিকে থাকা ভিড়ের মধ্যে ছিলেন না। অংশ নিয়েছিলেন ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে। বাংলা সিনেমার প্রতিনিধি হয়ে সাক্ষাৎ করেছেন লিওর সঙ্গে। তাহলে কেন তাঁকে এমন সমালোচনা, কুরুচিকর মন্তব্যের শিকার হতে হবে, প্রশ্ন রাজের। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না? শুভশ্রীকে কতটা চেনেন আপনারা? মানবিকতার সমস্ত সীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোল করা হচ্ছে।’ কেন শুভশ্রীর পরিবার, সন্তানদের টার্গেট করা হচ্ছে, জানতে চেয়েছেন পরিচালক। তাঁর কথায়, ‘যদি কোনও বলিউডের পরিচিত মুখ থাকতেন, তাহলেই কি ন্যারেটিভ একইরকম হতো? যাঁরা ট্রোল করছেন, তাঁরা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাঁদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্য।’ শনিবারের গোটা ঘটনার নিন্দাও করেছেন রাজ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ