Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মন-থা’র পরোক্ষ প্রভাবে বৃষ্টির সতর্কতা, সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন

মন-থা’র পরোক্ষ প্রভাবে বৃষ্টির সতর্কতা, সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

মন-থা নিয়ে সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। উত্তরের এই জেলায় যদি প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। একইসঙ্গে ডুয়ার্সে পাহাড়ি নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং করা হল। কিছুদিন আগেই জলপাইগুড়ি সহ উত্তরের পাহাড়-সমতলের চারটি জেলায় প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছিল। এর জেরে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। মন-থা’র পরোক্ষে প্রভাবে নতুন করে যাতে আর কোনও ক্ষতি না হয় সেই জন্য বিশেষভাবে সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ