Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃষ্টি চলবে আরও ১ সপ্তাহ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

বৃষ্টির হাত থেকে নিস্তার পাচ্ছে না শহর কলকাতা। উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার জানিয়েছেন, ঘূর্ণাবর্তটি রাজ্যের উপর চলে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বৃষ্টি চলবে আরও ১ সপ্তাহ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির হাত থেকে নিস্তার পাচ্ছে না শহর কলকাতা। উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার জানিয়েছেন, ঘূর্ণাবর্তটি রাজ্যের উপর চলে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১১ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অনেকগুলি জেলায় কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪১.৯ মিমি, হুগলির মগড়ায় ৪৫ মিমি এবং বীরভূমের সিউড়িতে ৪৮ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ