Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, রবিবার ছুটির দিনে শহরে বৃষ্টির সম্ভাবনা? যা জানাল হাওয়া অফিস

রাজ্যের উপর নেই কোনও নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখাও রয়েছে নিষ্ক্রিয়। তাই আপাতত জেলা থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।...

আজ, রবিবার ছুটির দিনে শহরে বৃষ্টির সম্ভাবনা? যা জানাল হাওয়া অফিস
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

রাজ্যের উপর নেই কোনও নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখাও রয়েছে নিষ্ক্রিয়। তাই আপাতত জেলা থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের জন্য কোথাও কোথাও হাল্কা কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ