আজ, শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও, অস্বস্তি বজায় রয়েছে। তবে আজ, শুক্রবার থেকেই শহর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে স্বস্তি মিলতে পারে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে এদিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



