Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে শহরে আজও বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে শহরে আজও বৃষ্টির পূর্বাভাস
  • ২২ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

উত্তর ওড়িশা ও লাগোয়া দক্ষিণবঙ্গের উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি বেড়েছে। ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবারও ভিজবে শহরবাসী। এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হাল্কা থেকে মাঝারি মাত্রায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে শহরে। আজ, শুক্রবার সারাদিনই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বেশি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে ৩১.৪ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ