Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ছুটির দিনে শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ধীরে ধীরে বিদায়ের পথে বর্ষা

ছুটির দিনে শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ধীরে ধীরে বিদায়ের পথে বর্ষা
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৯:১০
Prefer us on Google

আর দু’-একদিনের মধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। সঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রাও। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ