Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, শুক্রবারও শহরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস!

আজ, শুক্রবারও শহরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস!
  • ১০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

শহরে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মেঘ জমে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা স্থানীয়ভাবে। বর্ষা আগামী সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে। শহর থেকে জেলায় ধীরে ধীরে কমছে তাপমাত্রা। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.১ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ