বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের জন্য রাজ্যে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে শহরে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। যার ফলে তাপমাত্রাও কম রয়েছে কিছুটা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, বুধবার বিশ্বকর্মা পুজোর দিনে শহরের আকাশ থাকবে মেঘলা। সারাদিনের মধ্যে এক বা দু’পশলা হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.২ মিমি।


