Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টির পূর্বাভাস টেস্ট জুড়েই

গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভেসেছে ম্যাঞ্চেস্টার। রবিবার সেজন্য ভারতের প্র্যাক্টিস সারতে হয় ইন্ডোরে। সোমবার অবশ্য উঠেছিল কড়া রোদ।

বৃষ্টির পূর্বাভাস টেস্ট জুড়েই
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভেসেছে ম্যাঞ্চেস্টার। রবিবার সেজন্য ভারতের প্র্যাক্টিস সারতে হয় ইন্ডোরে। সোমবার অবশ্য উঠেছিল কড়া রোদ। কভার সরানোর পর দেখা যায় ওল্ড ট্রাফোর্ডের বাইশ গজে রয়েছে ঘাস। আউটফিল্ড স্যাঁতসেঁতে। প্রথম এগারো বেছে নেওয়ার ক্ষেত্রে তাই কন্ডিশনের কথা মাথায় রাখতে হবে উভয় দলকেই। 

Advertisement

আবহাওয়ার পূর্বাভাসও খুব একটা স্বস্তি দিচ্ছে না ক্রিকেটপ্রেমীদের। বুধবার, টেস্টের প্রথম দিন যেমন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বিশেষ করে দ্বিতীয় সেশনের সময় তেমন আবহাওয়াই থাকতে পারে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ১৯ ডিগ্রির মধ্যে। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিনও আগাগোড়া মেঘলা থাকার কথা। সকালের দিকে বৃষ্টি হতে পারে। ফলে ঠিক সময়ে খেলা শুরুর সম্ভাবনা কম। শুক্রবার, টেস্টের তৃতীয় দিনে অবশ্য খেলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। এদিন বৃষ্টির আশঙ্কা কম। শনিবার চতুর্থ দিন আবার চলবে রোদ-মেঘের লুকোচুরি। চায়ের পরের সেশনে বৃষ্টিও নামতে পারে। রবিবার টেস্টের শেষ দিনেও হতে পারে বৃষ্টি। মেঘলা আকাশও থাকবে। কন্ডিশনের যা আভাস মিলছে, তাতে সুইং বোলাররা বেশি সাহায্য পেতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ